
নারী উদ্যোক্তা উন্নয়ন
- উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা
- ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় দিকনির্দেশনা
- উদ্যোক্তা মেলার আয়োজন
আমরা তোমার পাশে আছি। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে একটি নিবন্ধিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান।

স্বপ্নজয়ী সমাজকল্যাণ সংস্থা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের মূল লক্ষ্য একটি সুশিক্ষিত, স্বাবলম্বী ও সচেতন সমাজ গড়ে তোলা।
"আজ আমি যে অবস্থানে এসেছি, তার পেছনে আমার পরিবারের ভূমিকা অসামান্য। পরিবারের সমর্থন ও শিক্ষা আমাকে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করেছে।"
জান্নাতুল ফেরদৌসী ঝুনু
সভানেত্রী, স্বপ্নজয়ী মা ও শিশুকল্যাণ সংস্থা
জাতীয় যুব দিবস ২০২২-এ সফল আত্মকর্মী, ২০২৩-এ শ্রেষ্ঠ যুব সংগঠক এবং জেলা পর্যায়ে "জয়িতা" সম্মাননাপ্রাপ্ত।
নারী, তরুণ, শিশু ও অসহায় মানুষের জন্য আমাদের নিয়মিত কাজ।






কে কোন প্রশিক্ষণ নিতে পারেন।
| ক্র. | প্রশিক্ষণের বিষয় | লক্ষ্যগোষ্ঠী |
|---|---|---|
| ০১ | সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ | নারী ও কিশোরী |
| ০২ | কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ | তরুণ ছেলে-মেয়ে |
| ০৩ | উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক প্রশিক্ষণ | নারী উদ্যোক্তা |
| ০৪ | কৃষি ও গবাদিপশু পালন প্রশিক্ষণ | গ্রামীণ জনগোষ্ঠী |
| ০৫ | স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ | মা ও গৃহিণী |
| ০৬ | ধর্মীয় শিক্ষা ও নৈতিক উন্নয়ন | শিশু ও কিশোর |
| ০৭ | নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ | যুবসমাজ |
| ০৮ | হালাল ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা | সকল উদ্যোক্তা |
আমরা নিয়মিত উদ্যোক্তা মেলা, বার্ষিক সামাজিক মেলা, শিশু উৎসব, স্বাস্থ্যমেলা ও চিকিৎসা সেবা ক্যাম্প এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করি।
সমাজসেবামূলক ও মানবকল্যাণকর কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত সম্মাননা। আমাদের কাজ যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

জাতীয় যুব দিবস ২০২২ — সফল আত্মকর্মী

জাতীয় যুব দিবস ২০২৩ — শ্রেষ্ঠ যুব সংগঠক

"জয়িতা অন্বেষণে বাংলাদেশ" সম্মাননা
স্বপ্নজয়ীর সাথে যুক্ত হয়ে সমাজের জন্য কাজ করুন। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক। আবেদন পেয়ে আমরা আপনাকে ফোন করব।